নির্দেশনা অমান্য করলে ট্রেড লাইসেন্স বাতিল : মেয়র আতিক
লকডাউন উপেক্ষা করে দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৫ জুলাই) রাজধানীর বিজয় সরণি এলাকা পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।
সবাইকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, নিজেদের জন্য, পরিবারের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে পারি তাহলেই আমরা ভালো থাকতে পারব। এই করোনাকালে সবার সচেতনতা জরুরি।
করোনাকালে সবার জন্য কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন উল্লেখ করে মেয়র বলেন, যদি কারো ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ পৌঁছে দেয়া হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের পর দোকানপাট কেউ খোলা রাখতে পারবে না। নির্দেশ অমান্য করে যারা দোকান খোলা রাখেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ডিএনসিসি।
আতিক আরো বলেন, বিজয় সরণি মোড়ের যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করছে ডিএনসিসি। এছাড়া সব মোরে কানেকটিভিটির মাধ্যমে কিভাবে যানজট নিরসন করা যায় সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
জামান / জামান
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত