সম্রাটের পর খালেদও জামিনে মুক্ত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া মোট ৭ মামলায়ই জামিন পেলেন খালেদ।
এদিন আসামি খালেদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।
খালেদ কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার জানান, খালেদ সবগুলো মামলায় জামিন পেয়েছেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর র্যাবের প্রথম অভিযান হয় ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে। সেখান থেকে ক্যাসিনোর সরঞ্জাম, জুয়ার কয়েক লাখ টাকা এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ওই দিনই গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় খালেদকে। তখন তার বিরুদ্ধে মুদ্রা পাচারের দুটিসহ মোট সাতটি মামলা হয়। তিনি সবগুলো মামলায়ই জামিন পেয়েছেন।
খালেদ গ্রেফতার হওয়ার তিন সপ্তাহ পর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রেফতার হন সম্রাট।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা