পুঁজিবাজারের উন্নয়নে নীতি সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সক্ষমতা বেড়েছে বলে মনে করে। এ বিনিয়োগের বিষয়ে আরও পরিস্কার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৬ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়েছিলেন। গতকাল সোমবার ওই চিঠির উত্তর পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। চিঠিতে পুঁজিবাজার উন্নয়নে নীতি সহায়তা অব্যাহত রাখার কথা ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংক।
গভর্নরের চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে কোনো ব্যাংক একক বা যৌথভাবে শেয়ার ধারনের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে, শেয়ার, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নির্দেশপত্রে বাজারমূল্য হিসাবায়নের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ক্রয়কৃতমূল্যকে বাজারমূল্য হিসেবে বিবেচিত করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত সাক্যুলার জারি করা হয়েছে। এর মাধ্যমে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও বলছে, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে, যা বিনিয়োগ সহায়ক হিসেবে কাজ করছে। পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে আগামীতেও এ ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত বন্ডে (সিকিউরড বাই ব্যাংক গ্রান্টি) বিনিয়োগ করতে পারবে, যাতে বন্ড মার্কেটের উন্নয়নকে আরও গতিশীল করবে।
এছাড়া ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ ধারা ২৬ এর ক এর আওতায় থেকেই ব্যাংকসমূহ পুঁজিবাজারে, বিশেষ করে বন্ড মার্কেটে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। এদিকে দেশের আর্থিক খাতের স্বার্থে ভাইব্রান্ড ও শক্তিশালী বন্ড মার্কেট উন্নয়নসহ বিএসইসির বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা অব্যাহত থাকবে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে