আব্দুল আউয়াল মিন্টুর ৩ ছেলের ব্যাংক হিসাব তলব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ এম আউয়াল, তার ভাই তাফসির এম আউয়াল ও তাজওয়ার এম আউয়ালসহ ৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তাবিথ এম আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।
ব্যাংকগুলোতে পাঠানো বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চিঠিতে আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে ছাড়াও তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গেরিটা এবং জাকির খান নামের এক ব্যক্তির হিসাবের তথ্য চাওয়া হয়েছে। জাকির খানের বাবার নাম জহির খান ও মা হোসনে আরা বেগম। তবে মিন্টু পরিবারের সঙ্গে তার সম্পর্ক জানা যায়নি।
এছাড়া তাফসির এম আউয়ালের মালিকানাধীন মনসুন হোল্ডিংসের তথ্য চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকার কলাবাগানে অবস্থিত। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, লেনদেনের অনুমোদিত সীমাসহ বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে, সে তথ্যও দিতে হবে।
বিএফআইইউর তথ্য চাওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বেশ কিছুদিন ধরে আব্দুল আউয়াল মিন্টু পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদকসহ বিভিন্ন সংস্থা।
জামান / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে