ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ বিকাল ৫:২৯

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যাংকের যেসব শাখায় সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব শাখার সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিস সময়সূচিতে যে পরিবর্তন এনেছে, সেটির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়। 

বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের এক নির্দেশনায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের সময়সূচি নির্ধারণ করা হয় ব্যাংকের অফিস সময়ের পরবর্তী দুই ঘণ্টা। সেই হিসাবে, ব্যাংকিং অফিস সময় যদি শেষ হয় বেলা ৩টায়, তা হলে সান্ধ্যকালীন ব্যাংকিং সময়সূচি হবে ৫টা পর্যন্ত।

এর আগে গত ২২ আগস্ট সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সংগতি রেখে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২২ আগস্ট এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৪ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

প্রীতি / জামান

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি