ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন : ব্যাঙ্গালুরুতে টিকটক হৃদয়সহ গ্রেপ্তার ৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১০:৩৩

ফুসলে ভারতে নিয়ে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতন ও তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় টিকটিক হৃদয়সহ ৬ জনকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালুরু পুলিশ। বৃহস্পতিবার ব্যাঙ্গালুরু পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিসি শহিদুল্লাহ বলেন, বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ব্যাঙ্গালুরু পুলিশকে বার্তা দেয়া হয়েছে। ব্যাঙ্গালুরু পুলিশ নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। রাজধানীর হাতিরঝিল থানায় করা মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বাংলাদেশি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

দুই বছর ধরে নিখোঁজ এক তরুণীর ওপর অমানুষিক যৌন নির্যাতনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওর সূত্র ধরে অনুসন্ধান করে রিফাতুল ইসলাম হৃদয় নামে এক নির্যাতনকারীকে শনাক্ত করেছে পুলিশের তেজগাঁও বিভাগ। রাজধানীর হাতিরঝিল এলাকায় তার বাসা। সে এলাকায় টিকটক হৃদয় বাবু নামে পরিচিত। প্রায় দুই সপ্তাহ আগে ভারতের কেরালায় সে ও তার বন্ধুরা মিলে ওই তরুণীকে নির্যাতন করে। সে এখন ভারতের পুনেতে অবস্থান করছে।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশের ধারণা, ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলে ভারতে পাচার করা হয়েছে। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হচ্ছে। পাচার ও নির্যাতনের ঘটনায় হৃদয় ও তার বন্ধুরা জড়িত। হৃদয়ের বাসা তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র, জেএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে। হৃদয়ের বন্ধুদের শনাক্তের পাশাপাশি তারা ভারতীয় নাকি বাংলাদেশি, সেটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বৃহস্পতিবার হাতিরঝিল থানায় মামলা করেছেন।

প্রীতি / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ