অধিকাংশ কোম্পানির দরপতন শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক দশমিক শূন্য ৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৮৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৫৪ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৭৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৭৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে
রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে
২০০ টাকার নিচে নেই কোনো মাছ
এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা