ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

করোনায় দেশের অবস্থা খুব খারাপ : প্রধান বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৩:৪৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশের সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনায় দেশের অবস্থা খুব খারাপ। মঙ্গলবার (৬ জুলাই) আপিল বিভাগের ভার্চুয়াল শুনানির শুরুতেই সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির উদ্দেশে হাইকোর্ট বিভাগের অধিকসংখ্যক বেঞ্চ খুলে দেয়ার কথা বলেন। তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি খবর রাখেন? দেশের অবস্থা খুব খারাপ।

তখন উত্তরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাই লর্ড সেটা তো জানি। আমি অন্য একটা বিষয়ে বলতে চাই। সেটা হলো লকডাউন ঘোষণার পূর্বে দেয়া হাইকোর্টের আদেশগুলো দেশের সব আদালতে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যটি হলো, সুপ্রিমকোর্টের করোনা টেস্টের বুথটি খোলা রেখে আইনজীবীদের টেস্টের সুযোগ করে দিন। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমি তো বাইরের লোক আসতে দিতে চাই না।

আরেক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনা টেস্ট তো হচ্ছে। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বারের মেম্বাররা (সদস্য) কি কোর্টে আসে? প্রধান বিচারপতি বলেন, আচ্ছা আমরা এটা বুঝে বলব, এটা করলে অনেক লোক চলে আসবে। আইনজীবীরাও তো এফেক্টেড (সংক্রমিত) হচ্ছেন।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, আপনি বঙ্গবন্ধুতে (পিজি হাসপাতাল) দেখেন আইনজীবীদের জন্য আলাদা একটি বুথের ব্যবস্থা করতে পারেন কি-না। অ্যাটর্নি জেনারেল বলেন, ওখানে পারা যাবে না। পরে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের করোনা টেস্ট বুথে আইনজীবীদের আইডি কার্ড দেখে করোনা টেস্টের সম্মতি জানান।

জামান / জামান

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫