ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১০:৩৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘চান গ্রুপের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলো মো. শাকিল, মো. আরিফ এবং মো. রাব্বি। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ ধেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রাতে র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে অভিযানে চালায় র‌্যাব। অভিযানে কিশোর গ্যাং চান গ্রুপের সদস্য মো. শাকিল, মো. আরিফ এবং মো. রাব্বিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা চান গ্রুপের সক্রিয় সদস্য। বর্তমানে চান গ্রুপের প্রধান চান জেলে আছেন। তিনি জেলে থাকলেও তার ইশারাতে এরা এলাকায় যাবতীয় ছিনতাই, চুরি, মারামারিসহ নানা অপকর্ম করে আসছে।

তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখায়। পরে তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।

প্রীতি / জামান

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে