ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১৮টি ব্রাহমা গরু জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:৯

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়। গরুগুলো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়।

সোমবার (০৫ জুলাই) দুপুরে গরুগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গরুগুলোর প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।

ঢাকা কাস্টমস হাউজ জানায়, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহামম্দপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। তবে বিমানবন্দরে গরুগুলো কেউ নিতে আসেননি।

ঢাকা কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। গরুগুলোর কোনও দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে।

প্রীতি / প্রীতি

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু