এক কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য বিক্রি শুরু
আবারও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি এসব পণ্য বিক্রি করছে। রবিবার দক্ষিণ বেগুন বাড়ি, তেজগাঁও শিল্প এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
তপন কান্তি ঘোষ বলেন, সরকার এক কোটি দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। এ বরাদ্দ আরও বাড়ানো হবে। এসময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য ডিলার এবং কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আলী আহাদ খান, পিএসসি চেয়ারম্যান ট্রডিং কর্পোরেশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সফিউল্লাহ (সফি)।
টিসিবির এই কার্যক্রমে এবার ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৪০৫ টাকার বিমিময়ে ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।
সারাদেশে প্রতি ওয়ার্ডে ১ হাজার জন কার্ডধারীর মাঝে টিসিবির এই পণ্য বিক্রি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এভাবে সারাদেশে পর্যায়ক্রমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলতে থাকবে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে