চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রুহুল আমিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নৌকার টিকেট পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃরুহুল আমিন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনকে চুড়ান্ত করে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫ টি উপজেলা, ৪ টি পৌরসভা ও ৪৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদ নির্বাচন।৫ টি উপজেলা মিলে ভোটার সংখ্যা ৬৬০ টি।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ,মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১৮ই সেপ্টেম্বর ,মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৯ থেকে ২১ সেপ্টেম্বর ,আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ,ভোট গ্রহণ ১৭ অক্টোবর ,ভোট গ্রহণ হবে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত । ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং অফিসার হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং অফিসার হবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার।
এমএসএম / জামান
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
Link Copied