রাজধানীতে ২২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ৭ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলেন- মো. আক্তার (২৫) ও ২। মো. ইমন শেখ (২৮)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
প্রীতি / প্রীতি
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ
Link Copied