আরো ১ টাকা বাড়ল ডলারের দাম
ডলারের দাম আরো এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে টাকার মান আরো কমলো। প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৯৬ টাকা, যা আগে ছিল ৯৫ টাকা।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে প্রতি ডলার ৯৬ টাকায় বিক্রি করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
গতকাল বৈদেশিক ব্যাংকের রিজার্ভ থেকে মোট ৬৩ মিলিয়ন (৬ কোটি ৩০ লাখ ডলার) ডলার বিক্রি করা হয়।
অন্যদিকে, সোমবার থেকে দেশের বাণিজ্য ব্যাংকগুলো সর্বোচ্চ ১০৮ টাকায় প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করছে। রপ্তানি বিল পরিশোধ হচ্ছে প্রতি ডলারে ৯৯ টাকায়। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ এখন ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করা হচ্ছে। এর মানে এলসি সেটেলমেন্টের জন্য ডলার বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৫০ পয়সা।
গত রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত আসে।
বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন বা বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।
এদিকে, সোমবার খোলা বাজারে এক ডলার বিক্রয় হয়েছে ১১৩ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০৯ টাকা থেকে ১১০ টাকা। তবে মানি এক্সচেঞ্জগুলোতে আগের দরেই বিক্রি হচ্ছে ডলার।
জামান / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে