ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হত্যা-নির্যাতনের কারণে সত্য লিখছেন না সাংবাদিকরা : ফখরুল 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৫৮

দেশে মুক্ত সাংবাদিকতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতা এই সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা এবং লিখায় বাধা-নিষেধ তৈরি করেছে। এছাড়া হত্যা, নির্যাতনের শিকার হয়ে সাংবাদিকরা সাহস করে আর সত্য লিখছেন না। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের অধীনে আমরা কোনও নির্বাচনে অংশ নেবো না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন তিনি। 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করেছে, এ দেশে শোষণ লুটপাট চালিয়েছে, সে কারণে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু এখন তার চেয়েও খারাপ অবস্থায় আছি আমরা। সে সময় ২২টি পরিবার ছিল কোটিপতি, এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি। অন্যদিকে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। 

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

প্রশাসনে আওয়ামী কর্মকর্তারা এখনো বহাল, ৬ মাস ধৈর্য ধরেছি : ছাত্রদল নেতা

ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে : রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে : গোলাম পরওয়ার

এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি, জনগণের ওপর নতুন বোঝা চাপানো হলো : এবি পার্ট

ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

ঢাকা-রংপুর লং মার্চ সফল করায় দেশবাসীকে মিয়া গোলাম পরওয়ারের অভিনন্দন

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : গোলাম পরওয়ার

‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’

সরকারকে দোষ দিই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ