সাত দিনের মধ্যে ৯টি পণ্যের দাম বেঁধে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে আগামী ৭ দিনের মধ্যে ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেধে দেওয়া হবে। বাজার অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সকল ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়তো ৭ দিন সময় লাগবে এ কাজে। আমরা ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।
মন্ত্রী বলেন, আমাদের ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেওয়ার জন্য।
ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বাড়তিটা কতটা হওয়া উচিত মুরগির খাবারের মূল্য, পরিবহন, সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে, যেটা সবার জন্য যৌক্তিক হবে।
টিপু মুনশি বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষিতে একটি যৌক্তিক মজুরি বোর্ড গঠন করা দরকার। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে