ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৪:১১

ব্যাংকের কার্ড দিয়েই কেনা যাচ্ছে ভার্চুয়াল মুদ্রা। আবার বিটকয়েন কেনা যাচ্ছে মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে। ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন কেনা যাচ্ছে দেশে বসে। এরকম যেকোনো লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ভার্চুয়াল অ্যাসেট, ভার্চুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। কারণ, এসব লেনদেনের আইনগত ভিত্তি নেই। আবার রপ্তানি আয় দিয়েও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে। 

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি