কঠোর বিধিনিষেধের মধ্যেও বাড়ছে মানুষ ও যানবাহন চলাচল
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে সড়ক, মহাসড়ক ও অগিগলিতে মানুষ ও যানবাহন চলাচল আগের তুলনায় বেড়েছে। বুধবার (৭ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন না চললেও আগের দিনগুলোর তুলনায় যানবহন অনেক বেড়েছে। এছাড়া লকডাউন মানার ক্ষেত্রে একটু ঢিলেঢালা ভাবও লক্ষ্য করা গেছে সর্বত্র। বৃষ্টির কারণে সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের তল্লাশি থাকলেও বৃষ্টির কারণে তা ছিল কিছুটা শিথিল। রাস্তায় রিকসার উপস্থিতি ছিল বেশ। বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বিভিন্ন অফিসের মিনিবাসও দেখা গেছে। এছাড়াও নগরীতে মূল সড়ক থেকে একটু ভেতরের দিকের পাড়া-মহল্লার রাস্তাগুলোতে দোকান খোলা রয়েছে। পাড়া-মহল্লার দোকানের এক পাশের সাটার বা ঢাকনা দিয়ে বেচাকেনা চলছে।
বুধবার সকাল থেকে সাতরাস্তা মোড়ের চেকপোস্টে যানজট দেখা গেছে। একই চিত্র দেখা গেছে গুলশান ১ নাম্বারেও। এই সড়কটিতেও বিভিন্ন মোড়ে ব্যক্তিগত গাড়িকে ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে দেখা দেখা গেছে।
জামান / জামান
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত