ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ৩:২৭

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রুপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা যায় তাঁকে।

অনবদ্য অভিনয়ের জন্য ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব অর্জন করেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাঁকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও পান তিনি।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী