সূচক বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারে দরপতন
দেশের শেয়ারবাজারে রোববার (১৮ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৪০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ডিএসইতে মোট ১ হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫০৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২০০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৬৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির। দিন শেষে সিএসইতে ৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে