বাংলাদেশে এসেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়া’র সিইও বেনজামিন হুং
ঢাকায় এসেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়া’র সিইও বেনজামিন হুং। এটি বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর। করোনা বিরতির পর ব্যাংকের দ্বিতীয় আন্তর্জাতিক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন।
দুই দিনের সফরের অংশ হিসেবে তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, নিয়ন্ত্রক, ব্যাংকের ক্লায়েন্টসহ অন্যান্য প্রধান স্টেকহোল্ডারদের সাথে সাক্ষাৎ করেন। বেনজামিনের এই সফরের মূল উদ্দেশ্য, বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বাজার হিসেবে এশিয়া’র স্থিতিস্থাপকতা, গতিশীলতা এবং প্রবৃদ্ধিতে বাংলাদেশ কী অবদান রাখছে সে সম্পর্কে জানা। ব্যাংক কীভাবে ডিজিটাল ইনোভেশন পরিচালনা করছে, সাসটেইনেবিলিটিকে ত্বরান্বিত করছে এবং দেশব্যাপি সার্বিক সমৃদ্ধি ও অগ্রগতিতে ভূমিকা রাখছে ইত্যাদি ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন তিনি।
বেনজামিন বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কমিউনিটি এঙ্গেজমেন্ট ভিত্তিক উদ্যোগগুলো স্বচক্ষে দেখতে ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল’ (ইসলামিয়া) পরিদর্শন করেন। ইসলামিয়া ‘সিয়িং ইজ বিলিভিং’ (এসআইবি)-এর প্রতিষ্ঠাতা সংস্থা, যারা ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত (১৫ বছর) স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল ফ্ল্যাগশিপ কমিউনিটি-ভিত্তিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।
সাদিক পলাশ / সাদিক পলাশ
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে