ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ইভ্যালির অডিট রিপোর্ট হাইকোর্টে জমা দিলো বিচারপতি মানিকের বোর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২২ বিকাল ৫:৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে সদ্য পদত্যাগ করা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। বুধবার (২১ সেপ্টেম্বর) ইভ্যালি পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বোর্ডের পক্ষ থেকে পদত্যাগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, পদত্যাগপত্রের আবেদন বুধবার আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। 

এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববিদ ফখরুদ্দিন আহম্মেদ ও বিশেষজ্ঞ আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

২০২১ সালের ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

এদিকে ইভ্যালির নতুন পরিচালনা বোর্ডে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদকে বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ আগস্ট হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের (কম্পানি কোর্ট) বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি গতকাল মঙ্গলবার গণ্যমাধ্যমে আসে। 

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট