ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন
সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। গত ২০ বছরের মধ্যে ডলারের মূল্য সর্বোচ্চ অবস্থায় পৌঁছানো এবং মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পরই এই অস্থিরতার সৃষ্টি হয়। শুক্রবার ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ৮১ রুপি ছাড়িয়ে গেছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মুদ্রা দুর্বল হয়ে শুক্রবার সকালে প্রথমবারের মতো ৮১ রুপি ছাড়িয়ে গেছে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই'র বরাত দিয়ে একই প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড পতনের পর বৃহস্পতিবার নিজের সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল ভারতীয় মুদ্রা। এরপর শুক্রবার সকালে লেনদেন শুরু হলে ডলারের বিপরীতে রুপির দাম আরও ৩৯ পয়সা কমে যায় এবং ডলার প্রতি রুপির মূল্য দাঁড়িয়েছে ৮১.১৮-তে। যা ভারতীয় এই মুদ্রার ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন।
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার লেনদেনের শেষ কয়েক ঘণ্টায় ডলারের বিপরীতে রুপির পতন ত্বরান্বিত হয় এবং ইতিহাসে নিজের সবচেয়ে দুর্বল অবস্থায় কার্যক্রম শেষ হয়। তবে শুক্রবার লেনদেন শুরুর পর সেই পতন অব্যাহত রয়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে