চলন্ত ট্রেনে পুলিশের অভিযান, জব্দ ২৬ কেজি গাজা
চট্টগ্রাম থেকে ঢাকায় আসা অবস্থায় চলন্ত তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে রেলওয়ে ডিবি পুলিশ।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছানোর সময় অভিযানটি পরিচালিত হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, ঢাকা জেলা রেলওয়ে ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনে গাঁজা পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ট্রেনটিতে অভিযান চালায় ডিবি।
ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি আসলে চলন্ত ট্রেনের কোচ নং-১০৩০ এর বাংকারের ওপর থেকে মালিকবিহীন ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। যেসব গাঁজা জব্দ করা হয়েছে, তার মূল্য পাঁচ লাখ টাকার বেশি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রীতি / প্রীতি
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা