ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টক এক্সচেঞ্জে আবারও প্রি-ওপেনিং সেশন চালু রোববার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১১:১৬

উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবারের প্রি-ওপেনিং সেশন থাকবে ৫ মিনিটের জন্য।

আগামী ২৫ সেপ্টেম্বর (রোববার) থেকে এ প্রি-ওপেনিং সেশন কার্যকর হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশ জারি করে বিএসইসি।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। আর লেনদেন যথা নিয়মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

এর আগে কারসাজির ঘটনায় চলতি বছরের ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট। তখন শেয়ারবাজারে প্রি ওপেনিং সেশন চলাকালীন অনেক বেশি শেয়ার কেনাবেচার কার্যাদেশ দেওয়া হয়। এতে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

তখন প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি