ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মীনা সাহস ও প্রেরণার প্রতীক : গণশিক্ষাসচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২২ বিকাল ৫:২৪

প্রতিটি শিশুর কাছে মীনা একটি শক্তি, সাহস ও প্রেরণার প্রতীক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। তিনি বলেন, এই চরিত্রটি সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটি চলে। কারণ শিক্ষাই তাকে দেবে কাঙ্ক্ষিত মুক্তি, পূরণ করবে তার সব স্বপ্ন। ফলে এই শিক্ষার আলোয় প্রতিটি ঘরকে আলোকিত করতে সরকার কাজ করছে।

আজ শনিবার সকাল ৯টায় ঢাকার পিটিআইতে মীনা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, মানবসম্পদ উন্নয়নে শিক্ষাই প্রধান হাতিয়ার। শিশুদের জন্য আলোকিত আগামী নিশ্চিত করতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির ভিত গড়তে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করে চলছে। এই প্রচেষ্টায় সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

ইউনিসেফ ঘোষিত মীনা দিবসের এবারের প্রতিপাদ্য 'নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা'। সরকার এ দিবসটি প্রতিবছর ২৪ সেপ্টেম্বর পালন করে থাকে। এদিন আলোচনাসভা, মেলা, পাপেট শো, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দীলিপ বণিক।

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১