ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

তিন দিনে টিসিবির ১২ লাখ লিটার তেল বিক্রি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ১২:৭

করোনা পরিস্থিতিতে চলমান কঠোর বিধিনিষেধ ও কোরবানির ঈদ সামনে রেখে দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের সুবিধার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

জরুরি সেবা হিসেবে গত সোমবার থেকে টিসিবি দেশব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু করে এবং চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

সোমবার থেকে বুধবার তিন দিনে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ৭৬৪ মেট্রিক টন চিনি, ৪৭৫ মেট্রিক টন মশুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদ উল আযহার ছুটি ছাড়া প্রতিদিন টিসিবির ট্রাক সেল কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা শহর ও উপজেলা পর্যায়ে টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৪ কেজি, মশুরডাল ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ কেজি এবং বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৫ লিটার করে বিক্রি করছে।

উল্লেখ্য, ৪৫০ টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫