একদিনে ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০৯ জন ও ঢাকার বাইরে ১৩১ জন। বর্তমানে সারা দেশে ১ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯৬ জন ও ঢাকার বাইরে ৩৫৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৮০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ১৩৭ জন।
একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১৮০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৪২৪ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০ জন মারা গেছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
প্রীতি / প্রীতি
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন