ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১:২৩

করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবন বাঁচানোর বাজেট (২০২১-২২ অর্থবছর) দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার (২৮ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২০২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বড় আকারের বাজেট করে কোনো লাভ নেই দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মানুষের জীবন বাঁচাতে ছয় মাসের বিশেষ বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা, যেখানে জীবন-জীবিকার সমন্বয় থাকবে। তবে জীবন আগে। লক্ষ্য হওয়া উচিত আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা।

এ সময় কালো টাকা সাদা করতে আসন্ন বাজেটে সুযোগ দেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এত কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।

‍এছাড়া করোনাকালে এত বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রীতি / জামান

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই