ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বেড-অক্সিজেন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:০

দেশে করোনার প্রকোপ উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমিত রোগীর সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন ও বেড সঙ্কটের কারণে সীমাহীন দুর্গতিতে পড়ছেন আক্রান্তরা। এ প্রেক্ষিতে হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়াতে সারাদেশের সব বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এক সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপসর্গ-লক্ষণ যুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় মুখ্য সচিব অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালসমূহে কোভিড-১৯ শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

প্রসঙ্গত, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনভাবে বেড়েছে। সর্বশেষ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ প্রেক্ষিতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চাহিদা অনুযায়ী অক্সিজন ও বেড না থাকায় অনেক রোগীর জীবন ঝুঁকিতে পড়ছে। 

প্রীতি / প্রীতি

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫