ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঝিকরগাছার অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান বাবু গ্রেফতার


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২-১০-২০২২ বিকাল ৫:৫৮

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুজ্জামান বাবুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩। 

নুরুজ্জামান বাবু ঝিকরগাছা এলাকায় এক আতঙ্কের নাম ছিল। ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর ছাত্রলীগ নেতা মিলন হোসেনকে  নুরুজ্জামান ও তার সহযোগীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত মামলায় সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হয়ে পলাতক জীবন যাপন শুরু করে। 

তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি ও মাদক মামলাসহ মোট ১৩ টি মামলা  আদালতে বিচারাধীন রয়েছে। নুরুজ্জামান যশোর জেলার  ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল @নজর আলীর ছেলে। 

গ্রেফতারের সময় আসামীর দেহ তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব । রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট