মাস্ক না পরলে কেউ বাঁচাতে পারবে না : ডিএমপি কমিশনার
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরলে কেউ করোনা থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পুরো পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা দরিদ্র দেশেরও একই অবস্থা। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। এখানে কিন্তু চিকিৎসাব্যবস্থা কার উন্নত এবং কার আর্থিক অবস্থা উন্নত, তা মুখ্য বিষয় নয়। আমরা যদি বাঁচতে চাই তাহলে নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনাকে অন্য কেউ এসে বাঁচাতে পারবে না।
তিনি বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, আপনাকে কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে বাঁচানোর চেষ্টা করবে না। বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা নিজেকে এবং জাতিকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে পারব।’
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
প্রীতি / জামান
গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী
হামে আরও ৭ শিশুর মৃত্যু
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী
১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী