ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির নেতৃত্বে নাহিদ সুলতানা যূথী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২২ বিকাল ৫:২৯

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুলা’র সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যূথী। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি জানা গেছে। গতকাল বুধবার (৫ অক্টোবর) তিনি এই পদে নির্বাচিত হন।

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নাহিদ সুলতানা যূথি’র নাম ঘোষণা করা হয়। তবে কমিটির অন্যান্য পদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সদস্য। 

উল্লেখ্য, নাহিদ সুলতানা যূথী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ইতোপূর্বে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট