ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৫
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতাররা হলো- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) এবং রোমান প্রকাশ কালু (২২)।
শনিবার (৮ অক্টোবর) কমলাপুর থেকে একটি সূত্র জানায়, শুক্রবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটে। যতটুক জানা গেছে, ওই তরুণী নেত্রকোনা থেকে একটি ট্রেন করে কমলাপুরে আসে। পরে কয়েকজন তাকে ১নং প্লাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে। বর্তমানে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন।
প্রীতি / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা