বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীর সীমা ৪০% করল সৌদি
বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশি ও ভারতীয় কর্মীসংখ্যার সর্বোচ্চ সীমা ৪০ শতাংশ নির্ধারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৮ জুলাই) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় বেসরকারি খাতে বিদেশি শ্রমিক নিয়োগের এই সীমা নির্ধারণের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল কিওয়ার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি নিয়োগ দিতে পারবেন। শ্রমিক নিয়োগের একই সীমা বেঁধে দেয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রেও। তবে ইয়েমেনি শ্রমিক নিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫ শতাংশ।
মন্ত্রণালয়ের পক্ষে অনলাইন পোর্টাল কিওয়া দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। সেই ই-মেইল হাতে পেয়েছে সৌদি গেজেট। এছাড়া বিশ্বস্ত সূত্রও সৌদি গেজেটকে মন্ত্রণালয়ের ওই ঘোষণার কথা নিশ্চিত করেছে।
এমএসএম / জামান
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত