গুলশানের স্পা সেন্টারে অভিযান, আটক ২৫
রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ২৫ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ রয়েছে। গুলশান-২-এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১-এর লোটাস থাই স্পা সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।
তিনি আরো জানান, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ রয়েছে। তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
জামান / জামান
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে
আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে
এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা