ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কন্যাশিশুদের পরিপূর্ণ মর্যাদা নিশ্চিতে কাজ করে যাব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১১:৪৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কন্যাশিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং পরিপূর্ণ মর্যাদা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসকে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘রিডিফাইনিং গার্ল টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, বাবা-মায়ের উচিত সন্তানকে প্রগতিশীল উদার অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে বড় করা। সেই সন্তান যেন  ছেলে-মেয়ে, ধর্ম-বর্ণ বিভেদ করতে না শেখে। তাহলেই কন্যাশিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে। 
 
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সংসদীয় আসনে স্থাপন করা স্কুল অফ ফিউচার যা কিনা প্রধানমন্ত্রী শিগগির উদ্বোধন করবেন, এমন ৩০০টি স্কুলে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় একটি করে শিশুদের সংগঠন গড়ে তোলার আশ্বাসও দেন তিনি। 
 
এসময় জুনাইদ আহমেদ পলক, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সিসমেন জাভেদ প্যাটেল, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কাউন্সেলর মারিয়া স্ট্রিডসমেন, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন রখুস, ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান শামীমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন আন্তর্জাতিকভাবে মেয়েদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’