ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ৩:৪৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের জানাজা শেষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় জন্মভিটায় তার স্বামী কর্নেল মালেকের কবরের পাশেই সমাহিত করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া হাই স্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় হাজারো মানুষ শেষবারের মতো তাকে দেখা এবং দোয়ার জন্য সমাবেত হন। তার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক বিভিন্ন মহল এবং সামাজিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আজম আপেল, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জের মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আ খ ম নূরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজিয়া মালেক রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রীতি / জামান

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী