এডিস মশা নিধনে এখনই সময় সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ার : এলজিআরডি মন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে মশার লার্ভা ও এডিস নিধনে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (১০ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এডিস মশা নিধনে বিশেষ চিরুনি অভিযান উদ্বোধনের পূর্বে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনাকালীন সময়ে মানুষ এমনিতেই ভীত-সন্ত্রস্ত আতঙ্কিত এবং করোনা বৃদ্ধি পাচ্ছে এর সাথে যদি ডেঙ্গু রোগ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। নাগরিকদের শর্ত পালন করতে হবে। সিটি করপোরেশনের কাজ সিটি করপোরেশন করবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার করা নিজ নিজ নাগরিকের দায়িত্ব।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, জনগণের জন্য দায়িত্ব পালনের অঙ্গিকার নিয়ে জনপ্রতিনিধি হয়েছি এবং সরকারি কর্মকর্তা সবাই মিলে এক সাথে কাজ করলে সবার জন্য সুন্দর একটি নিরাপদ ঢাকা উপহার দেয়া যাবে।
এদিকে, আগামীকাল (রোববার) থেকে দশটি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। নির্মাণাধীন ভবনে যদি অনিয়ম পাওয়া যায়, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গুলশান ২ এর ৮৬ নম্বর রোডের দুটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় একটি ভবন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা ও অপর ভবন কর্তৃপক্ষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তার একটি বসুন্ধরা গ্রুপের ভবন ও একটি ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন ভবন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
Link Copied