মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পানীয় রাখার দায়ে টাঙ্গাইলের নুরজাহান রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া রোডে আধুনিক আভিজাত্যের ছোঁয়ায় সজ্জিত নুরজাহান রেস্টুরেন্ট পার্টি ভেন্যুকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ব্যবহার করে বার্গার তৈরি ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ এবং ৫১ ধারায় এ জরিমানা করা হয়।
এ সময় পূর্বের দিনের বিরিয়ানি, চিকেন ফ্রাই ও সবজি সংরক্ষণ এবং প্রস্তুতকৃত খাবার এবং কাঁচা মাংস একসাথে সংরক্ষণেরর অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) নির্দেশনা ও অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসকের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল জেলা শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় নুরজাহান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি ভেন্যুকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ব্যবহার করে বার্গার তৈরি, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ এবং পূর্বের দিনের বিরিয়ানি, চিকেন ফ্রাই ও সবজি সংরক্ষণ এবং প্রস্তুতকৃত খাবার এবং কাঁচা মাংস একসাথে সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ এবং ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরো জানান, চিনির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশের একটি টিম এ বিষয়ে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির