ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১১:৪৭

অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলা বাতিলে বিএনপি নেতা মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা নেই। মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মামলাটি বাতিল আবেদনের পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত আয়কর নিয়ে একটি মামলায় মামলায় মির্জা আব্বাসের দণ্ড হয়। যদিও আপিলে তা বাতিল হয় এবং তিনি খালাস পান। কিন্তু একই রকম ফ্যাক্টসে দুদকও একটি মামলা করে। তাই একই বিষয়ে দুবার মামলা চলতে পারে না বলে তা বাতিলের আবেদন জানিয়েছি। কিন্তু ওই আবেদন বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে খারিজ হয়েছে।

খুরশীদ আলম খান জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম। এতে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট