ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সুপ্রিমকোর্ট এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে রিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১১:৪৪

সুপ্রিম কোর্ট এলাকা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে সব মোবাইল ফোন অপারেটরের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), গ্রামীণফোন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডকে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ ইমরুল কায়েস খান এ রিট আবেদন করেন। রিটের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

রিটে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিমকোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল। এখানে হাজার হাজার আইনজীবী তাদের পেশাগত কাজ করেছেন। বিচারপ্রার্থীসহ দেশের অসংখ্য মানুষ প্রতিদিন এ অঙ্গনে আসছেন।

এতে আরো বলা হয়, শতাধিক বিচারপতি তাদের বিচারিক কাজ করছেন। এখানে আসা প্রত্যেকেই তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেন। পেশাগত কাজে অনেকেই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। সম্প্রতি এ অঙ্গনে সব অপারেটরের নেটওয়ার্ক না থাকায় কাজে বিঘ্ন ঘটছে। একে অপরের সঙ্গে যোগাযোগ এবং ইন্টারনেট সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ অবস্থায় দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

রিটে বলা হয়, নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে আইনত দায়বদ্ধ বিটিআরসি। তাই সুপ্রিমকোর্ট এলাকা এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে সব অপারেটরের নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বুধবার (২৬ অক্টোবর) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ ইমরুল কায়েস খান ইমেইলের মাধ্যমে সংশ্লিটদের প্রতি একটি লিগ্যাল নোটিস পাঠানো হয়। লিগ্যাল নোটিস পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ রিটটি করা হয়েছে বলে জানান আইনজীবী।

জামান / জামান

নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন