বাঁশখালীতে ইয়াবাসহ এক মহিলাসহ আটক ৩
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা পাচারকারী এক মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।এ সময় আটকদের কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা নাগাদ বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিনের নির্দেশে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির ফুটখালী ব্রিজের দক্ষিণে পাকা রাস্তার ওপর থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স সদস্যসহ অভিযান পরিচালনা করেন। এ সময় এক মহিলাসহ ৩ ইয়াবা কারবারি চক্রের সদস্যকে আটক করে পুলিশ। আটক আসামিদের কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার গোদারবিল সাকিনস্থ ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদেরর স্ত্রী মলহা বানু ওরফে মালেকা বানু (৪৪), একই জেলার মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের হারিয়ারছড়া সাকিনস্থ ২নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ মোর্শেদ (৩৫),এবং একই এলাকার আবুল বশরের ছেলে মো. করিম (২৫)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক এক মহিলাসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে উদ্ধার সংক্রান্তে মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত