তিন পাত্তি গোল্ডে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬
তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাঠানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- জামিলুর রশিদ (৩১), সায়মন হোসেন (২৯), মো. রিদোয়ান আহমেদ (২৯), মো. রাকিবুল আলম (২৯), মো. মুনতাকিম আহমেদ (৩৭), ও কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)।
রোববার (৩০ অক্টোবর) রাতে মহাখালী ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ চক্রের 'মূলহোতা' উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদ।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে। উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ। ২০১৭ সালে পাশবর্তী দেশের একটি প্রতিষ্ঠান 'মুনফ্রগ ল্যাব' এর সাথে তার পরিচয় হয়। পরে ২০১৮ সালে সে 'মুনফ্রগ ল্যাব' এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেড় লাখেরও বেশি টাকা বেতনে নিযুক্ত হন।
দেশে গেইম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া বা ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইনি বৈধতা প্রাপ্তির ব্যবস্থা করে।
বর্তমানে উল্কা গেমস এর ৪টি একাউন্টে প্রায় ৮০ কোটির অধিক টাকা রয়েছে বলে জানা যায়। এছাড়াও গত দুই বছর তারা 'মুনফ্রগ ল্যাব’কে ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি টাকা প্রদান করেছে।
উল্কা গেমস এর মোট ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী ছিল জানিয়ে তিনি বলেন, বেতন প্রদানসহ অফিস পরিচালনায় প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা খরচ হত। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক বেতনের ৩০ থেকে ৯০ শতাংশ হারে বোনাস প্রদান করা হত।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশের বাহিরে অনলাইন জুয়ার অর্থ পাঠাতো।
প্রীতি / প্রীতি
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল