ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে দমন করা হবে : দীপু মনি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৪৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। তারা মাঠে যাচ্ছে সেটা নিশ্চয়ই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করা হয়, তাহলে নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, বিএনপির আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরের কথা, আমাদের কার্যালয়ের ভেতরে আটকে রাখা হতো। আমাদের সমাবেশ বা কর্মসূচির আগে গণগ্রেপ্তার করা হতো। একেক দিনে ৭-১০ হাজার লোক গ্রেপ্তার করা হতো। শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধী দল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে, মিডিয়াতে সারা দিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

জামান / জামান

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান