ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাবেক এমপি সুলতানা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আজ রবিবার সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব -৩ এর সদস্যরা। এর আগে আজ সকালে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রবিবার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। 

প্রীতি / প্রীতি

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট