ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৩:৪১

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বেড়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ তার জামিন এক বছর বাড়িয়েছিলেন।

২০১৫ সালের ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এই অভিযোগে একই বছর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানি মামলা করেন।

এরপর ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় আরেকটি মানহানি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।এই দুই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের জামিনের আবেদন করা হয়।এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর করে কারাদণ্ড হয়েছে তার। বর্তমানে সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় অবস্থান করছেন তিনি।

এমএসএম / এমএসএম

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট