ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

খিলগাঁওয়ে ৪ চাঁদাবাজ গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ৪:৩

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

গ্রেফতাররা হলেন- মূলহোতা গোলাপ মিয়া (৩৮), কবীর মীর (৩৩), আবুবকর (৩২) ও মাকছুদা আক্তার (৩০)। বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এ চাঁদাবাজ চক্রটি সাধারণ মানুষকে টার্গেট করে তাদের সঙ্গে পরিচিত হয়ে পর্যায়ক্রমে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যায়।

এরপর ভিকটিমকে ঘরে বসিয়ে একজন নারী ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ভিকটিমকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করে।

চাহিদা অনুযায়ী টাকা না পেলে ভিকটিমকে মারধর করতে থাকে। ভিকটিম তার সম্মান বাঁচাতে চাহিদা অনুযায়ী টাকা দিয়ে নিজেকে মুক্ত করে।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিনব কায়দায় চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

জামান / জামান

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

জুলাই হত্যাযজ্ঞ : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

এজলাসে কান্নায় ভেঙে পড়লেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট