রোববার থেকে আগের সূচিতে ফিরছে হাইকোর্ট
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে বিচারিক (নিম্ন) আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিমকোর্টের ফুল কোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আগামী রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।
তিনি আরো জানান, দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।
জামান / জামান
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের