ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান, ৪ দপ্তরে পত্র প্রেরণ


সাজেদা হক       photo সাজেদা হক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:২

উপজেলা নির্বাচন অফিস, সোনাইমুড়ী, নোয়াখালী-এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রোববার অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। এসময় নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে আলাপ করে দুদক, সজেকা, নোয়াখালী থেকে ৪ সদস্যের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা। অনিয়ম হচ্ছে না মর্মে টিমকে অবহিত করেন উপস্থিত সেবা গ্রহীতারা। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, গত সেপ্টেম্বর মাসে তিনি এ কার্যালয়ে যোগদান করেছেন। তিনি এ সংক্রান্ত বিষয়ে অবগত এবং সচেতন আছেন। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেবেন বলে টিমকে আশ্বস্ত করেন। ছদ্মবেশে দালালচক্রের সন্ধান করলেও কোনো দালাল সিন্ডিকেটের অস্তিত্ব পায়নি এনফোর্সমেন্ট টিম। 

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্র্রেক্ষিত ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪টি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট। 

এমএসএম / এমএসএম

শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল